Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত

Bangla FMbyBangla FM
২:১১ pm ১৫, জুন ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান থেকে রাতের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরাঞ্চলীয় শহর হাইফার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।

 বিশেষ করে পাইপলাইন এবং ট্রান্সমিশন লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেল শোধনাগার পরিচালনাকারী ইসরায়েলি সংস্থা ‘বাজান’ জানিয়েছে, তাদের শোধনাগারগুলো এখনো চালু আছে, কিন্তু কিছু অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো ক্ষয়ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানি বাহিনী রাতারাতি ইসরায়েলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে ৪০টি উত্তরাঞ্চল হাইফায় আঘাত হেনেছে। এতে বাসিন্দাদের ওপর সম্ভাব্য পরিবেশগত প্রভাবের কোনো উল্লেখ নেই।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ৪০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ক্ষেপণাস্ত্র হাইফার নিকটবর্তী তামরা শহরের একটি বাড়িতে আঘাত হানে। এর ফলে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

গত শুক্রবার রাতভর ইরানের রাজধানী তেহরানের এবং অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে ইসরায়েল। 

তীব্র উত্তেজনার মধ্যে তেল আবিব সরকার তেহরানের আশেপাশের আবাসিক ভবনগুলোকেও লক্ষ্যবস্তু করে। এতে শতাধিক বেসামরিক ও সামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে।

ইসরায়েল এখনো ধারাবাহিকভাবে ইরানের বিভন্ন স্থানে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় টানা দুই রাতের মতো শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবসহ ইসরায়েলজুড়ে পাল্টা হামলা চালায় ইরান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুরে বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • শরীয়তপুরে জাজিরায় অবৈধ সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
  • মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি-উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন
  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি
  • সিরাজদিখানে অবৈধ ভাট্টি কারখানা ধ্বংস, মোবাইল কোর্ট পরিচালনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম