Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবির আইকিউএসি-র নতুন পরিচালক ড. মাহবুব রব্বানী

Bangla FMbyBangla FM
৯:৫০ am ১৫, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. মাহবুব রব্বানী। ১৫ জুন আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক ইকতিয়ার উদ্দিন আজই দায়িত্ব হস্তান্তর করেন।

দুই বছর মেয়াদি এ দায়িত্বে ড. রব্বানী আইকিউএসি-র প্রশাসনিক কার্যক্রম, সম্পদ ব্যবস্থাপনা ও মানোন্নয়ন তত্ত্বাবধান করবেন।

ড. মাহবুব রব্বানী জাপানের শিনশু ও গিফু বিশ্ববিদ্যালয় থেকে মোনবুশো বৃত্তিতে যথাক্রমে এমএস ও পিএইচডি অর্জন করেন। গবেষণায় বিশেষ অবদান রাখায় তিনি জাপানিজ সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্স-এর ‘ইয়ারলি বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ লাভ করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে তিনটি গবেষণাগার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন এবং বিলুপ্তপ্রায় দেশীয় ফলের নয়টি জাত উদ্ভাবন করেন।

তাঁর তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৬০ জন এমএস এবং ৮ জন পিএইচডি শিক্ষার্থী গবেষণা করেছেন। ২০২২ সালে তিনি আলপার-ডোজার সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের তালিকাভুক্ত গবেষকদের একজন হিসেবে নির্বাচিত হন।

পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের শেরে-বাংলা হলের প্রভোস্ট, গবেষণা ও প্রশিক্ষণ দপ্তরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয় জার্নালের প্রধান সম্পাদকসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে ছিলেন।

নতুন দায়িত্ব নিয়ে ড. মাহবুব রব্বানী বলেন, “প্রতিষ্ঠানের স্বার্থে যেকোনো দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করা উচিত। আইকিউএসি-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার চেষ্টা করবো। এ কাজে সবার সহযোগিতা চাই।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী
  • ফ্যামিলি কার্ড নিয়ে উপহাসকারীদের মুখে ছাই পড়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী দুলু
  • ফরিদপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম