Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আলফাডাঙ্গায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

Bangla FMbyBangla FM
১:৫৪ pm ১৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ আসাদুজ্জামান মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুল্লাহ ফকির (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা নেওয়ার পথে ফরিদপুরের পুকুরিয়া এলাকায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলাম ফকিরের ছেলে। সে আলফাডাঙ্গার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ভাটপাড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহর বুকের হাড়ে মারাত্মক আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। প্রথমে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল্লাহর বাবা সৌদি প্রবাসী ছিলেন এবং আট বছর আগে মারা যান। আব্দুল্লাহ তার মা ও দুই বোনকে নিয়ে সংসার চালিয়ে আসছিল। স্থানীয়রা জানান, নিহত কিশোর মোটরসাইকেল কিছুটা উশৃঙ্খলভাবে চালাতেন।

আব্দুল্লাহর চাচাতো ভাই আসলাম মোল্যা জানান, “আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।” বাদ আসর ধোপাপাড়া আশরাফুল উলুম গোরস্থান মাদ্রাসায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহ জালাল আলম বলেন, “এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেনি।”

Tags: আলফাডাঙ্গাদুর্ঘটনাসংঘর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রতিবন্ধী সন্তানকে নিয়ে দেলোয়ারের লড়াই, জীর্ণশীর্ণ ভাঙা ঘরেই প্রতিবন্ধী ছেলের আশ্রয়
  • সালথায় দরিদ্র ও অসহায়দের মাঝে শামা ওবায়েদের ঈদ উপহার বিতরণ
  • স্বামীর জীবন বাঁচাতে কন্যা সন্তান বিক্রির আকুতি
  • শ্যামনগরে শহীদ অলিউল্লাহ’র পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
  • কাতারে বিশ্বের বৃহত্তম গ্যাস স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম