Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরাইলের হামলায় ইরানের শীর্ষ ১২ পরমাণু বিজ্ঞানী নিহত

Bangla FMbyBangla FM
১:২৩ pm ১৪, জুন ২০২৫
in অন্যান্য
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের বিমান হামলায় ইরানের ১২জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

 শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী দাবি করে, অন্তত ৯ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। 

এছাড়া এর আগে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে নতুন হামলায় আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহতের খবর প্রচার করা হয়েছে।

এএফপি ও টাইমস অব ইসরাইলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’র শুরুতে ইসরাইলি বিমান বাহিনীর হামলায় ইরানের সরকারি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে যুক্ত অন্তত ৯ জন জ্যেষ্ঠ বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছে। হামলায় নিহত ইরানি বিজ্ঞানীদের নামের তালিকাও প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

বিবৃতিতে ইসরাইলি বাহিনী বলেছে, এই বিজ্ঞানীদের হত্যা ইরানের সরকারের গণবিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতায় বড় ধরনের আঘাত। ইসরাইলি গোয়েন্দা বিভাগের সংগৃহীত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইরানে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসরাইলি নতুন হামলায় ইরানের আরও তিনজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। হামলায় নিহত ইরানি বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করেছে ইসরাইলের সেনাবাহিনী। 

প্রাণ হারানো ৯ বিজ্ঞানী হলেন- পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ ফেরেইদুন আব্বাসি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ মোহাম্মদ মেহদি তেহরানচি, রসায়ন প্রকৌশল বিশেষজ্ঞ আকবর মোতালেবি জাদেহ, ম্যাটেরিয়াল প্রকৌশল বিশেষজ্ঞ সাঈদ বারজি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ আমির হাসান ফাখাহি, রিঅ্যাক্টর ফিজিক্স বিশেষজ্ঞ আব্দ আল-হামিদ মিনোশেহর, পদার্থবিজ্ঞানী মানসুর আসগারি, পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ আহমদ রেজা জুলফাগারি দারিয়ানি ও যান্ত্রিক প্রকৌশল বিশেষজ্ঞ আলী বাখৌয়েই কাতিরিমি।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, যেসব বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের হত্যা করা হয়েছে, তারা ইরানের পারমাণবিক প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানভাণ্ডার ছিলেন। পারমাণবিক অস্ত্র তৈরিতে তাদের কয়েক দশকের অভিজ্ঞতা ছিল।

 ইরানি এই বিজ্ঞানীদের অনেকেই মোহসেন ফাখরিজাদেহর উত্তরসূরি ছিলেন। ২০২০ সালে ইসরাইলি হামলায় ফাখরিজাদেহ নিহত হন। ‘ইরানের পারমাণবিক প্রকল্পের জনক’ হিসেবে মনে করা হতো মোহসেন ফাখরিজাদেহকে।

এর আগে শুক্রবার ভোরের দিকে তেহরানে একযোগে চালানো হামলায় ওই ৯ বিজ্ঞানী নিহত হয়েছেন। একই হামলায় আরও ডজনখানেক সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল; যাদের মধ্যে ছয়জন ছিলেন শীর্ষ পর্যায়ের।

Tags: ইসরাইলের হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক
  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম