Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালী সদর-সুবর্ণচরের নেতৃত্বে আসা উচিত স্থানীয়দের: ছাত্রদল নেতা নাছির

Bangla FMbyBangla FM
৪:০০ am ১০, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী থেকে:
“নোয়াখালী সদর ও সুবর্ণচরের মাটি ও মানুষের হক যাদের আছে, নেতৃত্বে আসার অধিকার তাদেরই”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, “গত ১৫-১৬ বছর ধরে এ অঞ্চলে এক ধরনের মাফিয়াতন্ত্র চালু ছিল। যারা এ মাটির সন্তান নয়, তাদের জোর করে জনপ্রতিনিধি বানানো হয়েছে।”

সোমবার (৯ জুন) বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আলোকিত নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দিন বলেন, “প্রায় সব নিবন্ধিত রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইলেও একটি নতুন দল এবং জামায়াতে ইসলামী এপ্রিলের মধ্যে নির্বাচন দাবি করছে। প্রধান উপদেষ্টাও এপ্রিলেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন, যা বাস্তবসম্মত নয়।”

তিনি প্রশ্ন তোলেন, “এপ্রিল মাসে শিক্ষার্থীরা পরীক্ষায় ব্যস্ত থাকে, কর্মজীবীরা ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরবে। তখন নির্বাচন হলে অংশগ্রহণ কমে যাবে। আর মে মাসে সরকার গঠিত হলে জুনে বাজেট ঘোষণা করতে মাত্র এক মাস সময় পাবে নতুন সরকার—এটা কতটা যৌক্তিক?”

তিনি আরও অভিযোগ করেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সরকার আমাদেরই সরকার। কিন্তু আমরা দেখছি, নতুন গঠিত একটি দলকে প্রাধান্য দেওয়ার চেষ্টাই বেশি হচ্ছে।”

বক্তব্য শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের রোগমুক্তির জন্য দোয়া চান। এছাড়া সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে দুইজন অসহায় মেধাবীর শিক্ষাজীবনের ব্যয়ভার গ্রহণের ঘোষণাও দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আয়োজক কমিটির আহ্বায়ক আবদুল কাইয়ুম মাসুদ। সঞ্চালনায় ছিলেন কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ।

এসময় আরও বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবদুল আলিম বাছির, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম কিরণ প্রমুখ।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে সীতাঘাট মন্দিরে কাল থেকে মহাবারুণী স্নান ও সীতামেলা
  • ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের
  • বগুড়া জেলা পরিষদে প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব
  • রাজবাড়ী জেলা পরিষদের নতুন প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া
  • ‘সাহস’ থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম