Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে পশুর চামড়া পাচার রোধে সতর্ক বিজিবি 

Bangla FMbyBangla FM
৫:৩৮ pm ০৯, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:  

রাজশাহীতে পশুর চামড়া পাচার রোধে , সতর্ক বিজিবি ।কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের চেষ্টা প্রতিহত করতে রাজশাহীর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নজরদারি জোরদারসহ সকল ধরনের পাচার রোধে সম্মিলিতভাবে কাজ করছে বাহিনীটি।

 রাজশাহী বিজিবি থেকে, এসব তথ্য জানান বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক।

তিনি বলেন, “সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালান বা অনুপ্রবেশ না ঘটে, সে জন্য বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম চালানো হচ্ছে।” সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকাতে পদক্ষেপ নেয়া হয়েছে ।

রাজশাহী সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল। তবে দেশের অন্যান্য অঞ্চলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

তিনি বলেন, “যেসব স্থানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেসব স্থানে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

কোরবানির পর পশুর চামড়া যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পাচার না হয়, সে বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

তিনি বলেন, “প্রতি বছর কোরবানির সময় সীমান্ত দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকে। এবছরও আমরা সতর্ক আছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । ভারত থেকে গরু আনার ক্ষেত্রে যাতে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য বিজিবি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।

 জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য সীমান্তসহ অভ্যন্তরীণ এলাকাতেও বিজিবি তৎপর রয়েছে বলে জানান,  লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল।

Tags: রাজশাহীতে পশুর চামড়া পাচার রোধে সতর্ক বিজিবি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
  • নওগাঁয় সরকারি বই বিক্রির চেষ্টা, অফিস সহকারী ধরা পড়লেন
  • টাঙ্গাইল সদর হাসপাতালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
  • ঢাকা-টাঙ্গাইল,যমুনাসেতু মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের ডিসি
  • যাত্রীদের কোনো ভোগান্তি নেই: সেতুমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম