Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাজ্য সফরে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Bangla FMbyBangla FM
৪:০৫ am ০৯, জুন ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আজ সোমবার (৯ জুন) যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরটি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি সফর হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। আগামী ১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ও সেন্ট জেমস প্রাসাদে রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করার কথা রয়েছে।

এর আগে, ১১ জুন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যের খ্যাতনামা নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন।

বাংলাদেশ সরকার আশা করছে, এই সফরের মাধ্যমে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে। এছাড়া, পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, “এই সফর বাংলাদেশ-যুক্তরাজ্যের ঐতিহাসিক বন্ধুত্ব আরও গভীর করবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে এবং দুই দেশের অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছাবে।”

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে এই সফর ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টার একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tags: ড. মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথায় দরিদ্র ও অসহায়দের মাঝে শামা ওবায়েদের ঈদ উপহার বিতরণ
  • স্বামীর জীবন বাঁচাতে কন্যা সন্তান বিক্রির আকুতি
  • শ্যামনগরে শহীদ অলিউল্লাহ’র পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
  • কাতারে বিশ্বের বৃহত্তম গ্যাস স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষতি
  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম