Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে জোড়া খুন: প্রধান আসামী মাসুক আলী গ্রেফতার

Bangla FMbyBangla FM
২:৩৮ pm ০৪, জুন ২০২৫
in অপরাধ
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামী মাসুক আলী (৫২)–কে গ্রেফতার করেছে পুলিশ।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবীর জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মাসুক আলীকে এলাকাবাসীর সহায়তায় গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ওসি নিজে, এসআই আব্দুস শহীদ ও এএসআই হামিদ।

এর আগে, মঙ্গলবার বিকেলে নিহত সামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমা নিজ ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ এবং স্ত্রী রাহেনা বেগম মিলে তাদের উপর অতর্কিতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই শারমিন ও মাছুমার মৃত্যু হয়। শারমিনের দুই হাতের কব্জি এবং মাছুমার এক হাতের কব্জি কেটে যায়।

তাদের মা হাজেরা বেগম মেয়েদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনও তার জ্ঞান ফেরেনি।

নিহত শারমিনের স্বামী আব্দুস শহীদ ওই রাতেই মাসুক আলীসহ আরও তিনজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওসি মাহফুজুল কবীর জানান, প্রধান আসামী মাসুক আলীকে গ্রেফতারের পর বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম