Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিজেই নিজের ছায়ার সঙ্গে যুদ্ধে নামতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!

Bangla FMbyBangla FM
৬:৩৭ am ০৪, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে যুক্তরাষ্ট্র নিজেই—শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন পরিস্থিতির আশঙ্কা জেগেছে বিশ্ব রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত এবং আগ্রাসী অবস্থান দেশটিকে ঠেলে দিচ্ছে এক বিপজ্জনক দিকের দিকে, যার পরিণতি হতে পারে ঐতিহাসিক। ২০১৯ সালে ট্রাম্প যখন গ্রীনল্যান্ড কেনার প্রস্তাব দেন, তখন বিশ্বজুড়ে তির্যক হাসি ছিল তার জবাব। কিন্তু দ্বিতীয় মেয়াদে ২০২৫ সালে ক্ষমতায় ফিরে এসে সেই প্রস্তাবকে শুধু পুনর্ব্যক্তই করেননি, বরং সামরিক হস্তক্ষেপের হুমকিও দেন। আর এতেই শুরু হয় এক জটিল আন্তর্জাতিক নাটকের সূচনা।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রীনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একতরফা আগ্রাসন বৈধ নয়। তবে ১৯৫১ সালে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তির আওতায় আমেরিকা সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করে এবং নিরাপত্তার দায়িত্ব নেয়। এখন যদি ট্রাম্প সামরিকভাবে গ্রীনল্যান্ড দখলের চেষ্টা করেন, তবে এমন এক পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেখানে গ্রীনল্যান্ডে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে লড়তে হতে পারে নিজের দেশের পাঠানো বাহিনীর বিরুদ্ধেই।

এই দ্বন্দ্ব যদি আরও গভীর হয়, তাহলে ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর সদস্য হিসেবে সহযোগিতা চাইতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রও নেটোর সদস্য। ফলে যদি নেটোর ‘আর্টিকেল ৫’ অনুসারে ডেনমার্ককে রক্ষায় অন্য সদস্যরা এগিয়ে আসে, তাহলে আমেরিকা নিজেই হয়ে উঠবে এই সংঘাতের একদিকে হামলাকারী এবং আরেকদিকে প্রতিরক্ষাকারী। এমন পরিস্থিতি আধুনিক কূটনীতির ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু ট্রাম্পের খামখেয়ালিপনার ফল নয়, বরং আর্কটিক অঞ্চলের প্রতি বাড়তে থাকা বৈশ্বিক আগ্রহের প্রতিফলন। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলছে, উন্মুক্ত হচ্ছে মূল্যবান খনিজ ও শক্তির উৎস এবং নতুন সামুদ্রিক রুট। এই বাস্তবতায় গ্রীনল্যান্ড হয়ে উঠছে পরাশক্তিদের লোভনীয় টার্গেট। আর সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন যুক্তরাষ্ট্র নিজেই দাঁড়িয়ে আছে—নিজের ছায়ার বিপরীতে যুদ্ধের মুখোমুখি হয়ে।

Tags: নিজেই নিজের ছায়ার সঙ্গে যুদ্ধে নামতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম