Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানব কল্যাণে ‘ধম্মকথা’র আহ্বায়ক কমিটি গঠন

Bangla FMbyBangla FM
৪:৫৭ pm ০২, জুন ২০২৫
in সংগঠন
A A
0

উৎফল বড়ুয়া:
একঝাঁক স্বপ্নবাজ তরুণের মানবিক ভাবনা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে চট্টগ্রামে ‘ধম্মকথা’ সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকার জাহানারা মঞ্জিলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় এই কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী অভি বড়ুয়া।

সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হন অন্তু বড়ুয়া। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন শ্রাবণ বড়ুয়া আকাশ (রাঙামাটি), একান্ত বড়ুয়া (রাঙ্গুনিয়া), অর্পণ বড়ুয়া (রাউজান), তৃষা বড়ুয়া (হাটহাজারী), অশ্মি বড়ুয়া (ফটিকছড়ি), তমাল বড়ুয়া (চট্টগ্রাম মহানগর) এবং অর্ণব বড়ুয়া (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।

সদস্য সচিব মনোনীত হন সন্তু বড়ুয়া এবং অর্থ সচিব হিসেবে মনিষা বড়ুয়া মম দায়িত্ব গ্রহণ করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সুস্ময় বড়ুয়া (রাঙামাটি), অন্তু বড়ুয়া (চট্টগ্রাম মহানগর), আপন বড়ুয়া (রাউজান), তিলক বড়ুয়া (হাটহাজারী), হৃদিতা বড়ুয়া (রাউজান), বিজয় বড়ুয়া (রাঙামাটি), শুভ বড়ুয়া (জাপান), সাগর বড়ুয়া (ফ্রান্স), নিউটন বড়ুয়া (ওমান), বিজয় বড়ুয়া (ওমান) এবং সুমেধ বড়ুয়া (রাউজান)।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, ‘ধম্মকথা’ একটি মানবিক প্ল্যাটফর্ম হিসেবে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সমাজে নৈতিকতা, শান্তি ও সহমর্মিতা ছড়িয়ে দিতে কাজ করবে। তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানবসেবা ও সচেতনতা কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম