Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুড়ীতে ঢলের স্রোতে প্রাণ গেল হিফজ ছাত্রের, সহপাঠী হাসপাতালে

Bangla FMbyBangla FM
৪:৫০ pm ০২, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে মাহবুব হাসান রিয়াদ (১৪) নামে এক হিফজ বিভাগের ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তার সহপাঠী ফাহিম জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২ জুন) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়া মসজিদের কাছে।

নিহত রিয়াদ জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সে কুলাউড়া উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. পাখি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রিয়াদ ও তার সহপাঠী ফাহিম পাহাড়ি ঢলের পানিতে হাঁটতে গিয়ে রাণীমুড়া মসজিদের দক্ষিণ পাশের একটি রাস্তা পার হওয়ার চেষ্টা করে। প্রবল স্রোতের কারণে তারা দুজনই ভেসে যায়। ফাহিম সাঁতার জানায় নিজে কোনোমতে তীরে উঠে আসতে সক্ষম হয়, কিন্তু রিয়াদ সাঁতার না জানায় পানির গভীরে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে রিয়াদকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ফাহিম আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলপ্রবণ এলাকায় কোনো সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
  • ভোক্তাকে চাহিদামতো পণ্য না দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
  • প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
  • শনিবার ধর্মীয় প্রতিনিধিদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে হবে: পানিসম্পদমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম