Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে আতঙ্কে সন্ত্রাসী ও মাদক কারবারিরা

Bangla FMbyBangla FM
৮:৪১ am ০২, জুন ২০২৫
in অপরাধ
A A
0

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় অস্থায়ী সেনা ক্যাম্প থেকে পরিচালিত একাধিক অভিযানে সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। গত কয়েক সপ্তাহে সেনাবাহিনীর নিয়মিত সাঁড়াশি অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারিসহ ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে এলাকায় অপরাধীরা গা-ঢাকা দিয়েছে, অনেকে ছদ্মবেশ ধারণ করে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছে, কেউবা দেশের বাইরে পালিয়ে গেছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক হওয়া অপরাধীদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, অস্ত্র ও মাদক ব্যবসায়ী, অপহরণকারী, প্রতারক, চাঁদাবাজ, ডাকাত ও ছিনতাইকারীরাও রয়েছে। সেনা অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও আস্থা।

সোমবার (২ জুন) হাট নওগাঁর বাসিন্দা আকরাম হোসেন বলেন,
“চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেপ্তার খুবই ইতিবাচক পদক্ষেপ। সেনাবাহিনীর কঠোর অভিযানে আমরা এখন অনেকটাই স্বস্তিতে আছি। সামনে ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের জন্য এটি বিশেষ নিরাপত্তা দেবে।”

রিকশাচালক মিঠুন মিয়া বলেন,
“আমরা গরিব মানুষ, কিন্তু সেনাবাহিনী মাঠে থাকলে রাতে শান্তিতে ঘুমাতে পারি। ভয় কমে যায়। ওনারা অ্যাকশনে থাকলে আমরা নিরাপদ বোধ করি।”

একজন স্থানীয় রাজনীতিবিদ বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি অপরাধ দমনেও অত্যন্ত দক্ষ। যারা সমাজে অরাজকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন পদক্ষেপ সময়োপযোগী এবং প্রশংসনীয়।”

এদিকে সেনা অভিযানের পাশাপাশি পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও চিহ্নিত অপরাধীদের ধরতে সক্রিয় রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা আরও হ্রাস পাবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে বডি স্প্রের গন্ধে মাধ্যমিকের ১৪ জন শিক্ষার্থী অসুস্থ
  • লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমায়, নিম্নাঞ্চল প্লাবিত
  • অনলাইন জুয়া ও ফিক্সিং রুখতে ৭ বছরের জেল ও ৫ কোটি টাকা জরিমানার বিল সংসদে
  • বিজয়নগরে ট্রাক খাদে নিহত ১ আহত ৪
  • বান্দরবানে বাইশারী কঙ্কাল উদ্ধার করা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম