Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১, হাসপাতালে ২

Bangla FMbyBangla FM
২:৫০ pm ০১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রোববার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাহজীবাজার এলাকায় শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনু বৈদ্য (৪৫) সিলেটের ওসমানীনগরের নিজ বুরুঙ্গা গ্রামের বাসিন্দা। তার বাবা রমাই বৈদ্য ইতোমধ্যে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, দ্রুতগতির একটি ট্রাক ও বিপরীতমুখী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুনু বৈদ্য মারা যান।

আহতরা হলেন—পিকআপ চালক খাজা মিয়া (৫০), পিতা আমির হোসেন, কালীঘাট রোড, শ্রীমঙ্গল; এবং নিহতের বড় ভাই রুনু বৈদ্য (৫০), গন্ধবপুর, ভূনবীর, শ্রীমঙ্গল। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

নিহতের পরিবার জানিয়েছে, জুনু বৈদ্য একসময় শ্রীমঙ্গলে বসবাস করলেও বর্তমানে তিনি ওসমানীনগরে পরিবার নিয়ে থাকতেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম