Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Bangla FMbyBangla FM
২:৩৬ pm ০১, জুন ২০২৫
in জাতীয়
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন প্রদীপ বৈদ্য (২২) নামে এক বাংলাদেশি যুবক। শনিবার (৩১ মে) রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত প্রদীপ বৈদ্য কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তার পিতা শৈলেন্দ্র বৈদ্য দীর্ঘদিন ধরে অসুস্থ এবং পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। প্রদীপ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

নিখোঁজের পর খোঁজ মিলল মরদেহের

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকে প্রদীপ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর রবিবার সকালে জানতে পারেন, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে প্রদীপ নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ ভারতের কৈলাশহর হাসপাতালে মর্গে রাখা আছে।

স্থানীয়দের বক্তব্য ও প্রেক্ষাপট

শরীফপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য জয়নুল ইসলাম বলেন, “প্রদীপ দারিদ্র্যের কারণে ঝুঁকি নিয়ে হয়তো সীমান্ত পাড়ি দিয়েছিল। সীমান্ত এলাকায় কিছু চোরাকারবারী সক্রিয় রয়েছে, যারা গরিব যুবকদের নানা প্রলোভনে ফাঁসায়।”

বিজিবির অবস্থান

এ বিষয়ে ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, “ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে প্রদীপের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। মরদেহ ভারতের একটি হাসপাতালে রয়েছে এবং আমরা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তা ফেরত আনার চেষ্টা করছি।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কুলাউড়া থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) হয়নি, তবে বিজিবি পরিবারকে তা করতে পরামর্শ দিয়েছে।

উদ্বেগ ও দাবি

এ ঘটনায় সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনের ঝুঁকি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁরা দ্রুত প্রদীপের মরদেহ দেশে ফিরিয়ে আনা, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং বিএসএফের গুলিবর্ষণের বিষয়ে কঠোর কূটনৈতিক প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন।

Tags: বাংলাদেশি যুবক নিহতবিএসএফ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩
  • আজ থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম