Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পশ্চিমারা ১৯ মাস আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে – অ্যামনেস্টি

Bangla FMbyBangla FM
১১:৪৬ am ০১, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, গাজা ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্ব ইতোমধ্যেই তাদের নৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তিনি বলেন, “সত্যি বলতে, ১৯ মাস আগেই পশ্চিমারা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।” সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করেছিলেন যে, ইউক্রেন ও গাজার যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্ব তাদের অবস্থান হারাতে পারে। তার মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্যালামার্ড জানান, শুধু কথাবার্তা নয়, এই ক্ষতি পুষিয়ে নিতে কার্যকর ও নৈতিক পদক্ষেপ দরকার।

গাজায় ইসরায়েলি অভিযানে পশ্চিমাদের নিষ্ক্রিয়তা কিংবা নীরব সমর্থন বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি করেছে। অ্যামনেস্টির মহাসচিব জোর দিয়ে বলেন, গণহত্যা, মানবিক অবরোধ, দুর্ভিক্ষ এবং অবৈধ দখলদারিত্ব বন্ধে কঠোর পদক্ষেপ ছাড়া বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার সম্ভব নয়। তিনি এ লক্ষ্যে পশ্চিমা বিশ্বকে ছয়টি নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান—ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ স্বীকৃতি এবং অস্ত্র সরবরাহ বন্ধ, ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল চুক্তি বাতিল, আন্তর্জাতিক বিচার আদালতের রায় কার্যকরসহ নিষেধাজ্ঞা আরোপ ও বিনিয়োগ প্রত্যাহার, আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত এবং হামাস ও ইসরায়েলের কাছে বন্দীদের মুক্তি নিশ্চিত করা।

২০২৪ সালের ২১ নভেম্বর আইসিসি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন যুদ্ধমন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সেখানে ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও পশ্চিমাদের নিষ্ক্রিয়তা এখন এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান, তালিকা প্রস্তুত করছে এসএমপি
  • শান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
  • নড়াইলে গরু চুরির ঘটনায় গুলির হুমকি, যুবক গ্রেপ্তার
  • দৌলতদিয়ায় যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • নারায়ণগঞ্জে ১২ মামলার আসামি ফয়সাল গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম