Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্গাপুরে হত্যা মামলার চার আসামী গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১:০৫ pm ৩১, মে ২০২৫
in সারাদেশ
A A
0
দুর্গাপুরে হত্যা মামলার চার আসামী গ্রেপ্তার

দুর্গাপুরে হত্যা মামলার চার আসামী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় হাসিবুল হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৩১ মে) সকালে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে চারঘাট উপজেলার একটি বাড়ি থেকে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- আবু সালেহ বাবু (৪৫), জামরুল ইসলাম (৪০), ফরিদুল ইসলাম (২৫), আরিফুল ইসলাম (২৪)। আসামিরা দুর্গাপুর হোজা অন্ততকান্দি এলাকার বাসিন্দা।

সংবাদ মাধ্যমকে র‌্যাব জানান, আসামিরা হত্যাকাণ্ডের পর পালিয়ে চারঘাটে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। আজ শনিবার দুপুরে র‌্যাবের পাঠানো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে হাসিবুল হত্যা মামলার আসামীরা পালিয়ে সীমান্ত উপজেলা চারঘাটে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল ৯টার দিকে র‌্যাবের একটি দল চারঘাট থানার মাড়িয়া গ্রামের সিদ্দিক মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় হাসিবুল হত্যা মামলার মূল হোতাসহ চারজনকে। পরে তাদের দুর্গাপুর থানায় সোপর্দ করে র‌্যাব।

উল্লেখ্য, জমি নিয়ে আবুল কাশেমের সাথে একই গ্রামের আবু সালেহ বাবুদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ মে বিবাদমান ওই জমি পরিমাপকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ওই দিনই সন্ধ্যায় প্রতিপক্ষ আবু সালেহ বাবু লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কাশেমসহ তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এসময় কাশেমের ছেলে হাসিবুলকে প্রতিপক্ষরা ব্যাপক মারপিট ও হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। পরে আহত হাসিবুলকে উদ্ধার প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুল মারা যান।

এ ঘটনায় হাসিবুলের বাবা বাদি হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে আসামীরা পলাতক ছিলেন।

Tags: গ্রেপ্তারমামলারাজশাহীর‌্যাবহত্যা মামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম