Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণতন্ত্র আদায়েই এবার শেষ কথা:গয়েশ্বরের হুঁশিয়ারি

Bangla FMbyBangla FM
৮:২৬ am ৩১, মে ২০২৫
in রাজনীতি
A A
0

জাপানে অবস্থানরত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘মানুষ চিনতে ভুল করেছেন। এবার আর ভুলের জায়গা নেই। গণতন্ত্রের বিজয় আদায় করেই ছাড়তে হবে।’’

শনিবার সকালে রাজধানীর শিশু একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসস) আয়োজিত আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘ছাত্র-জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে। সেই আন্দোলনের সুফল যদি কেউ ব্যক্তিগতভাবে ভোগ করতে চায়, তাহলে ইতিহাস তাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে।”

তিনি বলেন, ‘‘জিয়াউর রহমান ছিলেন প্রচারবিমুখ নেতা। নিজের কাজকে বড় করে দেখাতে চাইতেন না, বরং কাজ নিজেই কথা বলত। তিনি যা করতেন না, তা বলতেনও না। সময়ক্ষেপণ করতেন না বক্তব্যে, বরং বলতেন কী করতে হবে, কেন করতে হবে—সেটাই ছিল তাঁর বার্তা।’’

গয়েশ্বর আরও বলেন, ‘‘স্বাধীনতা, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জিয়াউর রহমান সব সময় জনগণের পাশে থেকেছেন। তার নেতৃত্ব ছিল আকস্মিক হলেও প্রয়োজনীয়। তিনি রাজনীতিতে দয়ালু হলেও সিদ্ধান্তে ছিলেন কঠোর।’’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘‘আজকের এই দিনে আমাদের জিয়ার আদর্শে ফিরতে হবে। যাঁরা গণতন্ত্রের বুলি কপচিয়ে জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, তাদের চিনে নিতে হবে। জাতীয় স্বার্থে আপোষ নয়, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এই বার্তাই আজ সবচেয়ে জরুরি।’’

গয়েশ্বরের বক্তব্যে স্পষ্ট প্রতিফলিত হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এখন আর কেবল আন্দোলনের কথা বলছে না, বরং নেতৃত্বের ভেতরেও আস্থার সংকট ও ক্ষোভের ইঙ্গিত মিলছে।

Tags: গণতন্ত্র আদায়েই এবার শেষ কথাগয়েশ্বরের হুঁশিয়ারি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই সনদে নোট অব ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে: নাহিদ ইসলাম
  • জয়পুরহাটে আগামী ২ মে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬
  • ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন
  • নাহিদকে ‘বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত
  • দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের উন্নয়নে বিনিয়োগবান্ধব নীতির প্রয়োজনীয়তা: অর্থমন্ত্রীর নিকট খোলা চিঠি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম