Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমানীনগরে ঈদ উপলক্ষে যানজট ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

Bangla FMbyBangla FM
৩:২৪ pm ২৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-ঢাকা মহাসড়কে যানজট নিরসন ও ওসমানীনগর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ওসমানীনগর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম (সেবা)। এছাড়া বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাম্প ক্যাপ্টেন আসিফ আহমদ, ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া, শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের, তামাবিল হাইওয়ে থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট এড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণ, পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং অটোরিকশা চলাচলে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গোয়ালাবাজার ও সাদিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন দোকানে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, “ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ এবং বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রশাসন তৎপর। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম