Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাণীশংকৈলে কৃষির আধুনিকায়নে ‘কৃষক পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৩:১১ pm ২৯, মে ২০২৫
in সংগঠন
A A
0

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠিত হলো ‘কৃষক পার্টনার কংগ্রেস’। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় উপজেলা কৃষক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস, কৃষি অধিদপ্তরের ‘পার্টনার প্রকল্প’ এর আওতায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান। প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার (দিনাজপুর অঞ্চল) সঞ্জয় দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম মহন্ত।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম কৃষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা কীটনাশকমুক্ত কৃষি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিক ভিত্তির চাষাবাদ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন পেশার মানুষ এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কৃষি খাতে প্রযুক্তিনির্ভরতা ও উদ্যোক্তা তৈরির এই উদ্যোগকে স্বাগত জানান।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি কৃষকদের মধ্যে আধুনিক কৃষি চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোলাপগঞ্জে ঈদ মেলা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতা: চীনের অবস্থান ও পরিকল্পনা
  • সৌদি এয়ারলাইন্স আংশিকভাবে পুনরায় চালু করছে দুবাই ফ্লাইট
  • যুক্তরাষ্ট্রের B-1 ল্যান্সার বোম্বর যুক্তরাজ্যে অবতরণ
  • অবশেষে ইরানের পক্ষ নিল সৌদি আরব — নতুন কূটনৈতিক সমীকরণ।

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম