Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নতুন নোট আসছে ১ জুন, থাকছে না বঙ্গবন্ধুর ছবি

Bangla FMbyBangla FM
৯:১২ am ২৯, মে ২০২৫
in অর্থনীতি
A A
0

আগামী ১ জুন থেকে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের নতুন নকশার কাগুজে নোট। এবারের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো—নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়েছে। শুরুতে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট সীমিত পরিসরে ছাড়া হবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে। পরে ধাপে ধাপে ঢাকার কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে এই নোট সরবরাহের পরিকল্পনা রয়েছে।

ঈদের আগে প্রতি বছরই নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক, যা সাধারণ মানুষের মাঝে বেশ চাহিদা তৈরি করে। তবে এবার রমজানের ঈদে নতুন নোট বাজারে না আসায় অনেকেই হতাশ ছিলেন। গত বছরের ২৪ গণঅভ্যুত্থানের পর বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংক আগের নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করে। এমনকি যেসব ব্যাংকে পূর্বেই নতুন নোট সরবরাহ করা হয়েছিল, সেগুলোও বাজারে ছাড়তে নিষেধ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঈদের আগেই শুধু তিনটি মূল্যের নোট ছাড়া হলেও, ঈদের পরে নতুন ডিজাইনের ৫, ১০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট ছাপার কাজ শুরু হবে। নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি না থাকায় দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে এটি বিশেষ আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। এটি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক প্রেক্ষাপটেও একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Tags: থাকছে না বঙ্গবন্ধুর ছবিনতুন নোট আসছে ১ জুন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ছাত্রদলের আলোচিত সভাপতি পদপ্রার্থী কে এই আরিফ?
  • চরভদ্রাসনে নিম্নমানের পচা মাংসর বিরিয়ানি বিক্রি
  • কাতারে ফের হামলা চালালে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
  • প্রতিবন্ধী সন্তানকে নিয়ে দেলোয়ারের লড়াই, জীর্ণশীর্ণ ভাঙা ঘরেই প্রতিবন্ধী ছেলের আশ্রয়
  • সালথায় দরিদ্র ও অসহায়দের মাঝে শামা ওবায়েদের ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম