Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বলিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু

Bangla FMbyBangla FM
১২:০০ pm ২৮, মে ২০২৫
in অন্যান্য
A A
0


জেলা প্রতিনিধি, নওগাঁঃ মো. হাবিবুর রহমান:

নওগাঁ সদর উপজেলার বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তদন্ত শুরু করেন।

এর আগে গত ১৪ মে এলাকাবাসীর পক্ষে শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

স্থানীয়দের অভিযোগ, ২০১১ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই আফজাল হোসেনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের বার্ষিক আয় ১০ থেকে ১৫ লাখ টাকা হলেও অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন কিংবা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

সরেজমিনে দেখা গেছে, শ্রেণিকক্ষে ময়লার স্তূপ, ভাঙা জানালার কাচ, ব্যবহার অনুপযোগী টয়লেট এবং মেয়েদের কমনরুমে নাইটগার্ডের অবস্থানসহ নানা অনিয়ম বিরাজ করছে। বিদ্যালয়ের একটি ল্যাবে ল্যাপটপ থাকলেও সেগুলো দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়ে আছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ল্যাবে বসার তেমন সুযোগ নেই, খেলাধুলার কোনো উপকরণ নেই, আর বিদ্যালয়ের পরিবেশ চরম অব্যবস্থাপনায় ভরা।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষক ও কর্মচারী নিয়োগে প্রায় ৪৭ লাখ টাকার বিনিময়ে অবৈধ নিয়োগ বাণিজ্য করা হয়েছে, যার কোনো অর্থ বিদ্যালয় উন্নয়ন খাতে জমা দেওয়া হয়নি। এছাড়া গত ১২ বছরে বিদ্যালয়ের আয় প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা হলেও সেটির সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষক ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন, বিদ্যালয়ের পুকুর গোপনে লিজ দিয়েছেন এবং গাছ কেটে বিক্রি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন বলেন, “কমিটি গঠন সংক্রান্ত বিরোধের কারণে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুল আলম বলেন, “তদন্ত চলছে, এখনই কিছু বলা ঠিক হবে না।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াসিউর রহমান বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম