Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেষ বৈশাখে বাজারে এসেছে পুষ্টিগুণ সমৃদ্ধ তালের শাঁস

Bangla FMbyBangla FM
৯:২৯ am ২৭, মে ২০২৫
in অন্যান্য
A A
0

রাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি:

বিদায়ের পথে বৈশাখ। আসছে জ্যৈষ্ঠ।বৈশাখ- জ্যৈষ্ঠকে বলা হয় মধু মাস। আম, জাম, লিচু, তরমুজ ও কাঁঠালের পাশাপাশি এই মাসে পাওয়া যায় বাহারী সব রসালো ফল। মধু মাসের এ সময়টাতে গ্রীষ্মের খরতাপে তৃষ্ণা মেটাতে হাজির হয়েছে নানান পুষ্টিগুণ সমৃদ্ধ তালের শাঁস। গ্রামের পাশাপাশি শহরেও এখন জনপ্রিয় এই কচি তাল বা তালের শাঁস।

ফল হিসেবে তাল বহুল পরিচিত ফলের একটি। কচি তালের শাঁস যেমন সুস্বাদু ও পুষ্টিকর তেমনি পাঁকা তাল ও তালের পিঠা গ্রাম বাংলার সুস্বাদু ও জনপ্রিয় খাবার। 

যশোরের শার্শা, বেনাপোল, বাগআঁচড়া ও নাভারণ  বাজার সহ বিভিন্ন ছোট বড় বাজারের অলিগলি কিংবা প্রধান প্রধান সড়কের আশেপাশে মৌসুমি ব্যবসায়ীদের তালের শাঁস বিক্রি করতে দেখা যাচ্ছে । 

বিক্রেতারা জানান, প্রতিদিন কমপক্ষে ৩ থেকে ৪শ’ তাল বিক্রি করেন একেকজন ব্যবসায়ী। প্রতিটি তালের শাঁসের দাম ৫টাকা হিসাবে একটি আস্ত তাল ১৫ টাকা করে বিক্রি হচ্ছে। অন্য ফল বিক্রির চেয়ে তালের শাঁসে লাভ বেশি হওয়ায় প্রতি বছর মৌসুমি ব্যবসায়ীরা পুরোদমে তালের শাঁস বিক্রি করে থাকে।

নাভারণ বাজারের মৌসুমী তাল বিক্রেতা আরিফ হোসেন জানান,কয়েক বছর আগেও গ্রাম গঞ্জে তালের শাঁস খাওযার জন্য কাউকে পাওয়া যেত না। তাল পাড়া,কাটা বেশ কষ্টসাধ্য হওয়ায় হাতে গোনা কিছু বিক্রেতা এই কাজ করর থাকেন।

আরো এক তাল বিক্রেতা মনির হোসেন বলেন,আগে অল্প দামে তাল ক্রয় করা যেত কিন্তু এখন বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেশি দামে তাল ক্রয় করতে হচ্ছে। কাজেই এ কাজে কষ্টের তুলনায় লাভ অনেক কম।তুবও মৌসুমী ফল হিসাবে চাহিদা থাকায় আমরা তালের রসালো শাঁস সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারছি।

তবে দাম যাই হোক না কেন, স্বাদে অতুলনীয়, জলে ভরপুর এই তালের শাঁস প্রচণ্ড গরমে শরীরকে শান্ত করে দেয় বলেই জনপ্রিয় এই শাঁস খেতে রীতি মতো লাইন পড়ে যায়। 

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ১০০ গ্রামের একটি তালের শাঁসের ৯২ দশমিক ৩ শতাংশই জলীয় অংশ। ক্যালোরি থাকে ২৯ শতাংশ, শর্করা ৬ দশমিক ৫ গ্রাম, ক্যালসিয়াম ৪৩ মিলিগ্রাম, খনিজ থাকে ০ দশমিক ৫ মিলিগ্রাম, ভিটামিন সি থাকে ৪ মিলিগ্রাম।

এ প্রসঙ্গে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, তীব্র গরমে শরীর ও পেট ঠাণ্ডা রাখে তালের শাঁস। তালের শাঁসে রয়েছে আয়োডিন, মিনারেলস,পটাশিয়াম, জিঙ্ক ও ফসফরাস। বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানে তালের শাঁস নানা রোগের প্রতিশেধক  হিসেবে কাজ করে।

Tags: তালের শাঁস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম