Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৈশোর কর্মসূচির সংবাদ প্রকাশে বিশেষ অবদান রাখায় জনাব মোঃ আব্দুল লতিফ মৃধা সম্মাননা স্মারকে ভূষিত

Bangla FMbyBangla FM
৩:১৫ pm ২৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0
মোঃ আব্দুল লতিফ মৃধা সম্মাননা স্মারকে ভূষিত

মোঃ আব্দুল লতিফ মৃধা সম্মাননা স্মারকে ভূষিত

লালমনিরহাট প্রতিনিধি:

“কৈশোর কর্মসূচি”র আওতায় “কৈশোর কার্যক্রম” আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ২৬ মে ২০২৫ ইং তারিখে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৬ নং ভাদাই ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে ম্যারাথন দৌড়, ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব বিধান কান্তি হালদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আরিফ আলী সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ মাসুদ রানা, ৬ নং ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কৃষ্ণকান্ত রায় (বিদুর), এবং আরডিআরএস বাংলাদেশ আদিতমারী শাখার ব্যবস্থাপক জনাব নিরঞ্জন অধিকারী।

উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং কৈশোর কর্মসূচির অধীনে থাকা কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রোগ্রাম অফিসার (ইনচার্জ) মোঃ সামিউল ইসলাম।

উল্লেখযোগ্যভাবে, কৈশোর কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমে তথ্য প্রচারে বিশেষ অবদান রাখার জন্য জনাব মোঃ আব্দুল লতিফ মৃধাকে অনুষ্ঠানে “সম্মাননা স্মারক” প্রদান করা হয় সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, বিধান কান্তি হালদার। তাঁর এ অবদান কৈশোর কর্মসূচির কার্যক্রমকে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আয়োজকরা জানান।

Tags: কৈশোর কার্যক্রমল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি
  • আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস
  • শুক্রবার নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
  • সুযোগ পেলে প্রতিবন্ধীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে: সমাজকল্যাণ সচিব
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম