Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরে সাব-রেজিস্ট্রার ও কৃষি অফিসে দুর্নীতির প্রতিবাদে কৃষকদলের মানববন্ধন

Bangla FMbyBangla FM
১১:৩৪ am ২৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0


সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রেশনে ঘুষ গ্রহণ এবং কৃষি অফিসের কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী কৃষক দল। রোববার (২৫ মে) সকাল ১১টায় শহরের শহীদ মিনার সড়ক ও সদর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক দলের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষক দলের জেলা সভাপতি নাসির আহম্মেদ বাচ্চু এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু।

এসময় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাসিব খান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মিজান শেখ এবং সদর উপজেলা কৃষকদলের সভাপতি আতিকুর রহমান পারভেজ।

বক্তারা বলেন, “সাধারণ মানুষ জমির রেজিস্ট্রি করতে গিয়ে প্রতিনিয়ত ঘুষের শিকার হচ্ছেন। রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।” তারা আরও বলেন, “গত ১৭ বছরে কৃষকদের জন্য বরাদ্দকৃত কৃষি যন্ত্রপাতি দুর্নীতির মাধ্যমে অন্যত্র বিক্রি করা হয়েছে। এই বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

দুর্নীতি বিরোধী এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজক নেতারা।

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাইমের প্রভাবশালীদের তালিকায় তারেক রহমান
  • ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই ও কোচিং বাণিজ্য, চাপে শিক্ষার্থী-অভিভাবক
  • সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম