Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে তিনদিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন, র‍্যালি ও গণশুনানি অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১১:০৫ am ২৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মো. মোস্তাফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও গণশুনানির আয়োজন করা হয়েছে।

রবিবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।

অনুষ্ঠানে বক্তব্য দেন নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা সভাপতি মাওলানা মো. শাহজালাল হোসাইন জিহাদী, স্থানীয় সমাজসেবক ইউসুফ সরদার, সাংবাদিক মোহাম্মদ মহসিন (দৈনিক জনবানী), শরিফুল ইসলাম (দৈনিক ইত্তেফাক ও এনটিভি অনলাইন) প্রমুখ।

বক্তারা বলেন, “ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি কমিয়ে সাধারণ মানুষ যেন সহজেই প্রয়োজনীয় সেবা পেতে পারে—সেই লক্ষ্যে এই ভূমি মেলার আয়োজন। বিশেষ করে অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ সম্পর্কে জনসচেতনতা তৈরিই মেলার মূল উদ্দেশ্য।”

আলোচনা শেষে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন দপদপিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মালেক।

মেলা চলবে আগামী তিন দিনব্যাপী, যেখানে নাগরিকরা খতিয়ান উত্তোলন, নামজারি, জমা-খারিজ, ভূমি কর প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

Tags: ভূমি মেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম