Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবির ঐতিহাসিক পীর শাহজামান দীঘি হুমকির মুখে, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

Bangla FMbyBangla FM
১০:৩৮ am ২৫, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রাঙ্গণে অবস্থিত প্রায় সাড়ে তিন শতাব্দী পুরোনো ঐতিহাসিক পীর শাহজামান দীঘি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে। দীঘিটির চারপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বর্জ্যের স্তুপ এর পরিবেশগত ভারসাম্য ও নান্দনিকতা নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। দীঘিটির সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ ২৫ মে (রবিবার) শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ২য় গেট ও ১ম গেট ঘুরে ‘প্রত্যয় একাত্তর’-এর সামনে এসে সমাবেশে মিলিত হন। পরে তারা ভাইস-চ্যান্সেলরের কাছে একটি পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. দীঘির চারপাশে হাঁটার উপযোগী বাঁধ নির্মাণ
২. বিশ্ববিদ্যালয়ের সীমানা দেয়াল নির্মাণ
৩. পরিকল্পিত বৃক্ষরোপণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা
৪. নির্ধারিত দূরত্বে ময়লা ফেলার স্থান স্থাপন
৫. দীঘির ইতিহাস সংবলিত একটি স্থায়ী ফলক নির্মাণ

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “আমরা ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কাজ করছি। শিক্ষার্থীদের দাবিগুলোকেও গুরুত্ব দিয়ে দেখা হবে এবং বাস্তবায়নের চেষ্টা থাকবে।”

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ফোরকান হোসেন বলেন, “ভিসি স্যারের নেতৃত্বে আমরা ইতিবাচক পরিবর্তন দেখছি। দীঘিটি ঘিরে সৌন্দর্যবর্ধনে জরুরি পদক্ষেপ নিলে এটি আমাদের গর্বের প্রতীক হয়ে উঠবে।”

সিপিএস বিভাগের শিক্ষার্থী আখতারুজ্জামান সাজু বলেন, “দীঘির পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট দীঘির সৌন্দর্য নষ্ট করছে এবং বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করছে। এই দোকানগুলো দ্রুত সরাতে হবে।”

গণিত বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম সোহাগ বলেন, “এই দীঘিটি শুধু একটি জলাধার নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও পরিবেশের প্রতীক। আমরা এর বর্তমান অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট মহল মনে করছেন, এই দীঘি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দীঘিটি তার গৌরব ফিরে পাবে এবং একটি পরিবেশবান্ধব ও মনোমুগ্ধকর ক্যাম্পাসে পরিণত হবে।

Tags: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একই দিনে বাবা-ছেলের জন্মদিন
  • হিটস্ট্রোকের আগে শরীর কীভাবে সতর্ক করে
  • প্রচণ্ড গরমে ব্যায়াম বিপজ্জনক হতে পারে! নিরাপদ থাকার উপায় জানুন
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনে গবেষক, বিচারপতি ও নীতিনির্ধারকদের অভিমত
  • বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম