Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসসহ গ্রেফতার ৩

Bangla FMbyBangla FM
৫:৩৬ am ২৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি (নড়াইল):

নড়াইল সদর ও লোহাগড়া থানা পুলিশের যৌথ অভিযানে নাশকতা মামলায় কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাও।

শুক্রবার (২৩ মে) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরদিন শনিবার (২৪ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার তিনজন হলেন:

  • নড়াইল সদর উপজেলার কলোড়া ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস
  • সদর থানা আওয়ামী লীগ সদস্য মির্জাপুর গ্রামের সৈয়দ রিয়াজ আলী
  • স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ডুমুরতলা গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”

মামলার পটভূমি:

২০২৪ সালের ৪ আগস্ট, নড়াইল সদরের মালিবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল চলাকালে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় সৈয়দ রিয়াজ আলী ও শরিফুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া, একই দিন সকালে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে বোমা বিস্ফোরণ ও হামলার অভিযোগে ১৩ নভেম্বর আরেকটি মামলা দায়ের করেন লোহাগড়া শ্রমিকদল নেতা জাহিদুল আলম (ঝুনু)। এই মামলায় ১৩৫ জনের নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জন অজ্ঞাত আসামি করা হয়। এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসকে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খুলনা জেলা পরিষদের প্রশাসক হলেন, মনিরুল হাসান বাপ্পী
  • বান্দরবানে ঈদের ছুটিতে পর্যটনের ধুম
  • বিএনপি নেতার নির্দেশে ওসির অভিযান-আটক ইউপি চেয়ারম্যান
  • শ্রীমঙ্গলে খরিদা জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ
  • কাপ্তাইয়ে সীতাঘাট মন্দিরে কাল থেকে মহাবারুণী স্নান ও সীতামেলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম