Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৪:৪৩ am ২৫, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন যুবলীগ নেতা মাছুদ রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের বেলোয়া ফুটানি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাছুদ রানা ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আয়োজিত এক শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হামলার সময় তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলেন। হামলাকারীরা যানবাহন ভাঙচুর, দোকানে অগ্নিসংযোগ এবং আতঙ্ক ছড়াতে কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়।

এই ঘটনায় গত ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মাছুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতকে রোববার (২৫ মে) আদালতে সোপর্দ করা হবে।

Tags: যুবলীগ সভাপতি গ্রেপ্তার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম