Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে ছিনতাইকারীদের চিনে ফেলায় অটোচালকের ওপর হামলা, আটক ২

Bangla FMbyBangla FM
৪:৩৪ pm ২৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0


বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের অটোচালক মো. জামাল মোল্লা (৩৭) ছিনতাইকারীদের একজনকে চিনে ফেলায় হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২০ মে মঙ্গলবার ভোরে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, জামাল মোল্লা সেদিন ভোরে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সাদীপুর ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা ছিনতাইকারীরা তার গতিরোধ করে। অটো ছিনিয়ে নিতে চাইলে জামাল তাদের একজনকে চিনে ফেলেন। তখনই তার মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপানোসহ বেধড়ক মারধর করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরদিন জামালের ভাই মো. কামাল মোল্লা ফরিদপুর কোতোয়ালি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন:

  • নাঈম শিকদার ওরফে মানিক
  • মাসুদ ওরফে কারেন্ট মাসুদ
  • রাইসুল শিকদার
  • মারজুল শিকদার
  • জামির

এর মধ্যে প্রধান আসামি নাঈম শিকদার ও রাইসুল শিকদারকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান সিকদার জানান, “ঘটনার দিনই মামলা হয়েছে। ইতোমধ্যে আমরা দুই আসামিকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-সদরপুর আঞ্চলিক মহাসড়কের সাদীপুর ব্রিজ এলাকাটি ছিনতাই ও ডাকাতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসীর দাবি, সেখানে নিয়মিত পুলিশি টহল জোরদার করা হোক।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত
  • সিরাজগঞ্জ প্রেসক্লাবে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার
  • আদালতে নেওয়ার পথে পুলিশকে গালিগালাজ করলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা
  • পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম