Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিংগাইরে মাদ্রাসাছাত্রী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

Bangla FMbyBangla FM
২:১২ pm ২৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ থেকে:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক কিশোরী মাদ্রাসাছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার নবাবগঞ্জ থানার শোল্লা গ্রামের বাসিন্দা। সে সিংগাইরের সায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামে নানার বাড়ি থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছিল। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের মো. সেলিম হোসেন (২৩) নামে এক যুবক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

ঘটনার বিষয়ে কিশোরী তার নানীকে জানালে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে কিশোরীকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে ভিকটিম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পর থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”


Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেলান্দহে ঢেউটিন ও চেক বিতরণ
  • নল‌ছি‌টি‌তে প্রতিপক্ষের হামলায় নিহত-১
  • আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে
  • সময় মানছেন না ভূমি অফিসের কর্মীরা, সেবাপ্রার্থীরা অপেক্ষায়
  • সরকারি চাকরিজীবীদের টানা ১২ দিনের ছুটির সুযোগ, মিলবে যেভাবে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম