Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে উচ্চ ফলনশীল চিনাবাদাম সম্প্রসারণে মাঠ দিবস পালন

Bangla FMbyBangla FM
১১:৩৫ am ২৪, মে ২০২৫
in কৃষি
A A
0

এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের চিনাবাদাম—বিনা চিনাবাদাম-৬, বিনা চিনাবাদাম-৮ এবং বারি চিনাবাদাম-৯—এর সম্প্রসারণ ও চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার বাচামারা ইউনিয়নের একটি কৃষি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজস্ব অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ‘বিনা’ মাঠ দিবসটি বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মোহাম্মদ আজিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ও প্রকল্প পরিচালক ড. মো. মাহাবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পিএসও ড. মাহবুবুর রহমান খান, বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ এবং দৌলতপুর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে মানিকহার গ্রামের শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। তারা উচ্চফলনশীল ও পরিবেশ সহনশীল এই চিনাবাদাম জাতগুলোর ফলন দেখে আগ্রহ প্রকাশ করেন।

কৃষি কর্মকর্তারা জানান, বিনা উদ্ভাবিত এই জাতগুলো খরার সহনশীল ও তুলনামূলকভাবে অধিক উৎপাদনক্ষম। এতে করে কৃষকের আয় বাড়বে এবং দেশের তেলবীজ উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • টাঙ্গাইলের মির্জাপুরে বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • শরীয়তপুরে জাজিরায় অবৈধ সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
  • মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি-উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন
  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম