Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ড. ইউনূসকে প্রতিশ্রুতি রক্ষা ও রাজনৈতিক সমাধানের আহ্বান নাহিদ ইসলামের

Bangla FMbyBangla FM
৪:০৮ pm ২৩, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে দেশের সকল সংকটের সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ মে) রাত সাড়ে আটটার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, “ড. ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশকে বারবার বিভক্ত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করে দুর্বল রাখা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আবারও দিল্লির ছক অনুযায়ী দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে নতুন করে এক-এগারো ধরনের পরিস্থিতি তৈরি করার পাঁয়তারা চলছে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র-জনতাকে সার্বভৌমত্ব, সংস্কার এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।” দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, তারা যেন সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকেন।

পোস্টে নির্ধারিত সময়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একইসঙ্গে দিতে হবে।”

জাতীয় নাগরিক পার্টির এই আহ্বায়ক রাজনৈতিক নেতৃত্বের প্রতি সঠিক সময়ে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে বলেন, “জনগণ এখন আর প্রতারণা মেনে নেবে না। একটি দায়িত্বশীল রূপান্তর ছাড়া দেশের শান্তি আসবে না।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালের কণ্ঠ সাংবাদিককে হুমকি, তদন্তের দাবি
  • যশোরের শার্শা’ গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার
  • হোমনায় ইউসিসিএ চেয়ারম্যান অপহরণে গ্রেপ্তার ১
  • রাজবাড়ীতে ময়লা-ড্রেন পরিষ্কারে ছাত্রদল নেতা রোমান
  • লামায় ‘ফ্যামিলি কার্ড’ পেলে স্বস্তি ফিরবে নিম্ন আয়ের মানুষের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম