Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় উত্তর পাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির

Bangla FMbyBangla FM
১২:২৪ pm ২৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0
যশোর

যশোর


রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের উত্তর পাড়ায় নির্মিত নতুন একটি জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে ‘উত্তর পাড়া জামে মসজিদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হাসান জহির।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যশোর জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর উদ্দিন, উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াছি উদ্দিন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন রাজু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোজাফফর উদ্দিন শাওন, যশোর জেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান এবং নাভারন কলেজ ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, “মসজিদ হলো আল্লাহর ঘর—এটি ইবাদতের স্থান, কোনোভাবেই রাজনীতির জায়গা নয়। আমাদের উচিত মসজিদের পরিবেশ পবিত্র রাখা এবং ইসলামী জ্ঞানচর্চার মাধ্যম হিসেবে গড়ে তোলা। ভবিষ্যতে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি, তাহলে এই মসজিদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হবে।”

উদ্বোধনী জুমার নামাজে ইমামতি করেন হাফেজ মোস্তফা কামাল। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় এবং আগত মুসল্লিদের মাঝে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।

জানা যায়, স্থানীয় ব্যবসায়ী মতিয়ার রহমান প্রায় তিন বছর আগে মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এলাকাবাসীর আর্থিক সহায়তা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মসজিদটি নির্মিত হয়।

Tags: বিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম