Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Bangla FMbyBangla FM
৭:৫০ am ২৩, মে ২০২৫
in অপরাধ
A A
0

মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) রাতে পৌর এলাকার নাঙ্গুলী গ্রামে অভিযান চালিয়ে ইতি আক্তার রঞ্জু (৩০) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ইতি আক্তার রঞ্জু নাঙ্গুলী গ্রামের বাসিন্দা এবং পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরে আলম হাওলাদারের মেয়ে।

নলছিটি থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে—রঞ্জুর নিজ বাড়িতে মাদক বিক্রি চলছে। এরপর রাত আনুমানিক ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী মিরাজ মাঝি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, রঞ্জু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক সংশ্লিষ্ট অভিযোগ উঠেছিল।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম