Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চোখের আলো ফেরাতে দুর্গাপুরে ডিএসকের চক্ষু ক্যাম্প

Bangla FMbyBangla FM
১২:২৬ pm ২১, মে ২০২৫
in সারাদেশ
A A
0


নূর আলম, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের কেরনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার (২১ মে) অনুষ্ঠিত হলো এক বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প। দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় এ আয়োজন করে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচি, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায়।

চিকিৎসা সেবা প্রদান করে ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল।
ক্যাম্পের উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবির।

এদিন প্রায় ৫০০ জন রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও চশমা। যাদের ছানি অপারেশন প্রয়োজন, তাদের জন্যও অপারেশনের ব্যবস্থা নেওয়া হয় বিনা খরচে।

সেবা নিতে আসা রহিমা বেগম জানান,

“আমি বিনামূল্যে চশমা পেয়েছি। এখন সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। আগে দূরের জিনিস ঝাপসা দেখতাম।”

আরেক রোগী হাসমত আলী বলেন,

“ডাক্তার সাহেব পরীক্ষা করে বলেছেন ছানি অপারেশন করতে হবে। বিনা খরচে করানো হবে শুনে খুবই স্বস্তি লাগছে।”

চিকিৎসা প্রদানকারী ডা. শাদমান ইশরাক ভূঁইয়া বলেন,

“প্রত্যন্ত অঞ্চলে এসে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”

ডিএসকের সমন্বয়কারী রূপন কুমার সরকার জানান,

“সমাজের দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের লক্ষ্য। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

এ ধরনের মানবিক উদ্যোগ এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Tags: চক্ষু চিকিৎসাদুর্গাপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
  • ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম