Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বীরগঞ্জে গাছে গাছে শোভা পাচ্ছে কাঁঠাল, ফলনেও আশার বার্তা

Bangla FMbyBangla FM
৯:০২ am ২১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মো. আরিফ ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গাছে গাছে ঝুলছে দেশের জাতীয় ফল কাঁঠাল। বৈশাখের পর থেকেই গাছের শাখা-প্রশাখায় শোভা পাচ্ছে ফলটি। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় কাঁঠালের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষক ও ফলপ্রেমীরা।

সরেজমিনে বীরগঞ্জ পৌরসভা, নিজপাড়া, পাল্টাপুর, ভোগনগর ও সাতর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি কাঁঠাল গাছে ৮৯ থেকে ১৪০টির বেশি কাঁঠাল ঝুলছে। যদিও এখনও বাজারে পাকা কাঁঠাল সেভাবে উঠেনি, তবে আগামী সপ্তাহেই স্থানীয় হাট-বাজারে কাঁঠাল বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে গ্রামাঞ্চলে রাস্তার ধারে, বাড়ির আঙিনায় ও খোলা জায়গায় গাছে ঝুলে থাকা কাঁঠালের দৃশ্য নজর কাড়ছে। কাঁচা কাঁঠাল ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে, যা তরকারি হিসেবে বেশ জনপ্রিয়। অনেকেই কাঁঠালের বিচিও সংগ্রহ করছেন রন্ধনপ্রিয়তার কারণে।

পাল্টাপুর ইউনিয়নের বাসিন্দা তমিজ মিয়া জানান, কাঁঠালের গাছে মুকুল আসার সময় ঝড় ও খরা না থাকায় এবার ফলন খুব ভালো হয়েছে। তিনি আরও বলেন, “গবাদিপশুর জন্য কাঁঠাল খুব ভালো গোখাদ্য হিসেবেও ব্যবহৃত হয়।”

বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম বলেন, “কাঁঠাল একটি গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন ফল। এর প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা গেলে স্থানীয়ভাবে অনেক মানুষ অর্থনৈতিকভাবে উপকৃত হতে পারেন।”

বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এখন শুধু ফল নয়, কাঁঠালকে ঘিরে একটি আলাদা প্রাণচাঞ্চল্যও চোখে পড়ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি
  • বকশীগঞ্জে দাখিল পরীক্ষা কেন্দ্র গ্রামে স্থানান্তর
  • মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই: ত্রাণ মন্ত্রী
  • জ্বালানি সংকট ও ভাড়ার নৈরাজ্যে অনিশ্চয়তায় ঈদযাত্রা
  • নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই: খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম