Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় আহত পর্যটক দম্পতি, সাময়িক বন্ধ ঘোষণা

Bangla FMbyBangla FM
৬:০২ pm ২০, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিংয়ের সময় ছিটকে পড়ে এক পর্যটক দম্পতি আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুরে কক্সবাজার শহরের দরিয়ানগর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্যারাসেইলিংয়ের নিয়ম লঙ্ঘন করে একসঙ্গে দুইজনকে আকাশে তুলে দিলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা মাটিতে আছড়ে পড়েন। এতে দু’জনেরই পা ও কোমরে আঘাত লাগে। দুর্ঘটনার পর তাদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়, তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিরাপত্তাবিধি না মেনে দুইজনকে একসঙ্গে প্যারাসেইলিংয়ে তোলা হয়েছিল, যা নিয়মবহির্ভূত। এতে তারা ছিটকে পড়ে আহত হন।”

তিনি আরও জানান, প্যারাসেইলিং পরিচালনার জন্য ব্যবহৃত সব সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং মালিক ও কর্মীরা পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর কক্সবাজারে প্যারাসেইলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

আহতদের অবস্থান শনাক্তে কক্সবাজারের সব হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফি।

এ ঘটনার পর সৈকতে পর্যটকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যটন সংশ্লিষ্ট সব কার্যক্রমে বাড়তি নজরদারি নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম