Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতীয় ভূখণ্ড থেকেই পাকিস্তানজুড়ে হামলা সম্ভব: জেনারেল ইভান

Bangla FMbyBangla FM
১০:৫৬ am ২০, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

‘অপারেশন সিন্দুর’-এর প্রেক্ষিতে পাকিস্তানের যেকোনো অঞ্চলে আঘাত হানার ক্ষমতা ভারতের রয়েছে বলে কঠোর বার্তা দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’কুনহা।

সোমবার (১৯ মে) ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গোটা পাকিস্তানই আমাদের রেঞ্জের মধ্যে। পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) রাওয়ালপিন্ডি থেকে যদি তারা খাইবার পাখতুনখোয়ার পাহাড়ে গিয়ে লুকায়, তবুও রেহাই পাবে না। তাদের পালানোর জন্য গর্ত খুঁজতে হবে।”

জেনারেল ডি’কুনহা জানান, ‘অপারেশন সিন্দুর’ চলাকালে ভারতীয় বাহিনীর সব হামলাই ছিল নিশানাভেদী। পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি ছিল হামলার লক্ষ্যবস্তু। তিনি দাবি করেন, “শুধুমাত্র হালকা অস্ত্র ব্যবহার করেও আমরা কার্যকর আঘাত হেনেছি।”

তিনি আরও বলেন, “ভারতের কাছে এমন অস্ত্রভাণ্ডার আছে, যা দিয়ে পাকিস্তানের ভেতরে গভীর এলাকাতেও অভিযান চালানো সম্ভব। প্রশস্ত মরুভূমি হোক বা পাহাড়ি পথ—সব রকম পরিস্থিতির জন্য ভারতীয় বাহিনী প্রস্তুত।”

জেনারেল ডি’কুনহা জোর দিয়ে বলেন, “সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনে ভারত একচুলও ছাড় দেবে না।”

তার এই বক্তব্যে উপমহাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার ইঙ্গিত মিলেছে।

Tags: ভারতীয় ভূখণ্ড থেকেই পাকিস্তানজুড়ে হামলা সম্ভব: জেনারেল ইভান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ক্ষেপণাস্ত্রের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ, আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
  • মতপ্রকাশের স্বাধীনতাই গণতন্ত্রের বিউটি: সমাজকল্যাণমন্ত্রী
  • ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ: টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক
  • মৌলভীবাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ও রেস্টুরেন্ট সিলগালা
  • টাঙ্গাইলে এমপির সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম