Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবিতে ৪র্থ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব ২৩-২৪ মে

Bangla FMbyBangla FM
৭:১৪ am ২০, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মোঃ জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী ২৩ ও ২৪ মে ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে “মাভাবিপ্রবি ৪র্থ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব ২০২৫”। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতর্ক দল এই উৎসবে অংশগ্রহণ করছে।

দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে এশিয়ান পার্লামেন্টারি (এপি) ফরম্যাটে। প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন বিতার্কিক, বিচারক ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করবেন। আয়োজকরা জানান, যুক্তি, বিশ্লেষণ ও বাগ্মীতার সম্মিলনে এ আয়োজন দেশের বিতর্ক অঙ্গনে একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

গত ১৯ মে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃবৃন্দ উৎসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। এছাড়াও উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতীয় পর্যায়ের অতিথিরা।

প্রতিযোগিতার সকল পর্ব ২৩ মে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা এবং ২৪ মে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের ৪র্থ, ১০ম, ১১তম ও ১২তম তলায় অনুষ্ঠিত হবে।

পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা:

  • প্রধান পৃষ্ঠপোষক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ওয়াটার পার্টনার: প্রাণ গ্রুপ
  • বেভারেজ পার্টনার: সজীব গ্রুপ
  • লজিস্টিক পার্টনার: নাসীর গ্রুপ
  • সুইটস পার্টনার: জয়কালী
  • অফিসিয়াল পার্টনার: নব আলো, জব মেডিসিন, ইসলাম কম্পিউটার
  • মিডিয়া পার্টনার: চ্যানেল টুয়েন্টিফোর ও ডিবিসি নিউজ

আয়োজকরা আশা করছেন, তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক বিকাশে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিতর্ক চর্চাকে আরও উজ্জীবিত করবে।

Tags: জাতীয় বিতর্ক উৎসবশিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম