Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আ.লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : ইসি

Bangla FMbyBangla FM
৫:২৮ pm ১৯, মে ২০২৫
in জাতীয়
A A
0

রাজশাহী প্রতিনিধি:

নিবন্ধন না থাকলে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। এই স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এমনকি নির্বাচন করার সুযোগও নেই।”

আজ সোমবার (১৯ মে) সকাল ১১টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে আয়োজিত ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫: পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

‘আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কি না?’ এমন প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, “এই প্রশ্নের উত্তর দেয়ার সময় এখনও আসেনি।” তিনি আরও জানান, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত রয়েছে।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া রাজশাহী বিভাগের জেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

প্রশিক্ষণে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করেন।

Tags: ইসিনির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ট্রাম্পের
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান
  • ঈদের দিনে নিজের বিয়ের খবর জানালেন নীলাঞ্জনা নীলা
  • নিভে গেল ছোট্ট জুবায়েরের জীবন, অপূর্ণ রইল নতুন জামা-জুতোর স্বপ্ন
  • স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম