Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় সাবেক কাউন্সিলর কবিতা রানী’র সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৫:২২ pm ১৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় হামলা-মারপিট ও চাঁদাদাবির অভিযোগে সাবেক পৌর কাউন্সিলর কবিতা রানী দাশ সাংবাদিক সম্মেলন করেছেন। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে পৌর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক  জাকির হোসেন ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফা মোড়লের বিরুদ্ধে এ সাংবাদিক সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবিতা দাশ জানান, আমি একাধিক বার পৌরসভার ৪,৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিল নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। কাউন্সিল থাকাকালে আমি পৌরসভাস্থ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পরিচালক সাবেক কাউন্সিলর আলাউদ্দীন গাজী আমাকে সমিতির আদায়কারী হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব পেয়ে আমি আদায়কৃত অর্থ সমিতিতে প্রতিনিয়ত জমা দিয়ে রশীদ সংগ্রহ করে রাখি। কিন্তু পরবর্তীতে সমিতির অর্থ তছরুপ নিয়ে টানাপড়েনে গ্রাহকরা পরিচালনা পর্ষদের  সাথে আমাকেও দায়ি করতে থাকে। এক পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ স্থানীয় প্রশাসন পর্যন্ত গড়ালে এ নিয়ে একটি  কমিটি করা হয়। আ’লীগ আমলে  শ্রমিকলীগের আহবায়ক জাকির হোসেন ও সমিতির  অনেকেই আমার  উপর চাপ সৃষ্টি করে ১০ লক্ষ টাকা দাবি করে গ্রাহকদের সমন্বয় করার দায়িত্ব নিয়ে পরিচালনা পরিষদের কাছ থেকে একাধিক চেক নেয়। কবিতা আরো উল্লেখ করেন গত ৫ আগস্টের পর জাকির হোসেন ও পৌর বিএনপি সাবেক সদস্য সচিব ও বর্তমান যুগ্ম আহবায়ক মোস্তফা মোড়ল এক হয়ে আমার বড়ীতে এসে দাবিকৃত টাকার জন্য চাপ সৃষ্টি করে। কবিতা রানী অভিযোগ করেন উক্ত টাকা দিতে অস্বীকার করলে জাকির-মোস্তফা গ্রাহকদের ইন্ধন দিয়ে ক্ষেপিয়ে তোলেন। এক পর্যায়ে তারা  গত ১৬ মে বিকেলে ৫০/৬০ জন লোক নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে আমাকে মারপিট করে আহত করে। এ সময় তারা টাকা,স্বর্ন ও মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরবর্তীতে প্রশাসন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কবিতা ও  তার পরিবারের সদস্যরা এ মুহুর্তে নিরাপত্তাহীনতায় ভূগছেন এমন দাবি করে সাংবাদিক ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

Tags: সংবাদ সম্মেলন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার
  • বাকেরগঞ্জে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১ ও আহত ২ 
  • শেরপুরে ভিজিএফ চাল বিতরণ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন
  • অশ্লীল ছবি দিয়ে চাঁদাবাজি,মৌলভীবাজারে পঙ্খী গ্রেফতার
  • বালিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম