Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় অস্ত্র মামলায় লিটনের ১৭ বছরের কারাদণ্ড

Bangla FMbyBangla FM
৪:৪৯ pm ১৮, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের চিহ্নিত সন্ত্রাসী লিটন মাহমুদকে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৮ মে) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি সৈয়দ রুহুল কুদ্দুস কচি।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ জানতে পারে, লিটন মাহমুদ নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন। এরপর শার্শা থানার একটি বিশেষ দল তার বাড়িতে অভিযান চালিয়ে একটি রাইফেল ও বেশ কিছু গুলি উদ্ধার করে।

ঘটনার পর এসআই মেহেদী হাসান বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে এসআই আইনুদ্দিন বিশ্বাস লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

রোববার মামলার রায় ঘোষণাকালে আসামি লিটন মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন। বিচারক বেআইনি অস্ত্র রাখার দায়ে তাকে ১০ বছর এবং গুলি রাখার দায়ে আরও ৭ বছর কারাদণ্ড দেন। উভয় সাজা একত্রে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

Tags: অপরাধকারাদণ্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একদিনে দুই দফা কমল সোনার দাম, ভরিতে কমেছে ১২,০১৪ টাকা
  • জামায়াত প্রসঙ্গে কড়া মন্তব্য বিএনপি মহাসচিবের
  • যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে: এসএমপি কমিশনার
  • জামায়াত ক্ষমতায় এলে গণমাধ্যম হবে পূর্ণ স্বাধীন, দুর্নীতি হবে নির্মূল: আমির মিজানুর রহমান
  • জামালপুরে তিন আসনে ধানের শীষ ঝুঁকিমুক্ত ,দুই আসনে দাড়িঁপাল্লার অবস্থান ভালো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম