Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযানে ৩ হাজার বস্তা ভেজাল মৎস্য খাদ্য জব্দ

Bangla FMbyBangla FM
৩:৪৯ pm ১৮, মে ২০২৫
in অপরাধ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে টাস্কফোর্স অভিযান করে ৩ হাজার বস্তা মৎস্য খাদ্য জব্দ করেছে বিজিবি।এসময় আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (১৮ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধীনস্থ কলারোয়ার হেলাতলা “মেসার্স ভাই ভাই ফিস ফিড” অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিজিবি, বিএসটিআই কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন বিজিবি। 

রোববার(১৮ মে)সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।

বিজিবির অধিনায়ক জানান,গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার হেলাতলা “মেসার্স ভাই ভাই ফিস ফিড” অসাধু ব্যবসায়ী মো.তরিকুল ইসলাম মানবদেহের ক্ষতিকর, অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআই এর অনুমোদন ব্যতিত মৎস্য খাদ্য উৎপাদন করছে। এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।টাস্কর্ফোস অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান (এসি ল্যান্ড, কলারোয়া উপজেলা),বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম’র সাথে ১৫ জন বিজিবি সদস্য, বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার মো.আব্দুল মান্নানের সাথে ৩ জন এবং ৩ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান,টাস্কফোর্স অভিযানে খাদ্য ও খাদ্য সামগ্রী উৎপাদন আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক “মেসার্স ভাই ভাই ফিস ফিড”এর মালিক মো. তরিকুল ইসলামকে ৩০,০০০/- (ত্রিশ হাজার)টাকা জরিমান করা হয়।এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভেজাল ও অসাস্থ্যকর ৩ হাজার বস্তা মাছের খাদ্য মজুদ পাওয়া যায়। এ সময়ে ভেজাল ও অসাস্থ্যকর উপায়ে মৎস খাদ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে ৩ হাজার বস্তা মৎস্য খাবার জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ৩৬,০০,০০০/- (ছত্রিশ লক্ষ) টাকা।বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত ভেজাল মৎস্য খাদ্য ও জরিমানা বাবদ সর্বমোট সিজার মূল্য ৩৬,৩০,০০০/-(ছত্রিশ লক্ষ ত্রিশ হাজার)টাকা বলে জানান বিজিবি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন ভিপি মিজান
  • খুলনা জেলা পরিষদের প্রশাসক হলেন, মনিরুল হাসান বাপ্পী
  • বান্দরবানে ঈদের ছুটিতে পর্যটনের ধুম
  • বিএনপি নেতার নির্দেশে ওসির অভিযান-আটক ইউপি চেয়ারম্যান
  • শ্রীমঙ্গলে খরিদা জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম