Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ থেকে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর ওরস শুরু

Bangla FMbyBangla FM
৩:৪৫ pm ১৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সিলেট ব্যুরো:

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে আজ রোববার (১৮ মে) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ওরস। সকাল ১০টার দিকে মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের ওরস।

এবার ওরসের আয়োজন করা হয়েছে অসামাজিকতা ও অশ্লীলতা বন্ধ রাখার কঠোর অবস্থানে থেকে। মাজার এলাকায় এবার ভক্ত-আশেকানদের ঐতিহ্যবাহী আসর বসেনি। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

প্রতিবছর আরবি ১৯ ও ২০ জিলকদ—এই দুই দিনে হযরত শাহজালাল (রহ.) এর ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও আশেকান সিলেটের শাহজালাল মাজারে উপস্থিত হয়েছেন।

রোববার সকাল থেকেই মাজার প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। দলে দলে এসে তারা মাজারে প্রবেশ করছেন। তবে প্রতিবছরের মতো এবার মাজারের আশপাশে সামিয়ানা টানিয়ে ভক্তদের বসার আসর দেখা যায়নি। শুধু মাজারের পেছনের একটি নির্দিষ্ট স্থানে কিছু ভক্তকে মিলাদ পাঠ করতে দেখা গেছে।

ওরস উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ বক্স, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম