Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির বৈঠক, সৌহার্দ্যপূর্ণ আলোচনায় শারীরিক খোঁজখবর

Bangla FMbyBangla FM
৩:৪৬ pm ১৮, মে ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির বৈঠক, সৌহার্দ্যপূর্ণ আলোচনায় শারীরিক খোঁজখবর

খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির বৈঠক, সৌহার্দ্যপূর্ণ আলোচনায় শারীরিক খোঁজখবর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

রোববার (১৮ মে) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে তিনি ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন এবং রাত সাড়ে ৮টার দিকে বেরিয়ে যান। প্রায় ৪৫ মিনিটব্যাপী এই বৈঠকে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কর্নেল অলির গণমাধ্যম উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক।

তিনি জানান, কর্নেল অলি আহমদ বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং স্বাস্থ্যের উন্নতি কামনা করেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কর্নেল অলি। সে সময় তিনি লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ৫ জানুয়ারি দেখা করেন, যেখানে তাদের মধ্যে প্রায় ৩০ মিনিট আলোচনা হয়।

এদিনের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা হলেও বৈঠকে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বা যৌথ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

Tags: খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির বৈঠকসৌহার্দ্যপূর্ণ আলোচনায় শারীরিক খোঁজখবর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম