Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারত থেকে চোরাই পথে দেশে ফেরার সময় নারী-শিশুসহ ২৪ জন আটক

Bangla FMbyBangla FM
২:২২ pm ১৮, মে ২০২৫
in অন্যান্য
A A
0

জিয়াউর রহমান জিয়া, মহেশপুর (ঝিনাইদহ):
চোরাই পথে ভারত থেকে দেশে ফেরার সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (১৮ মে) রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। তারা সবাই অবৈধভাবে ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল।

বিজিবির সামন্তা ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়ীয়া ইউনিয়নের রুলীর মোড় নামক স্থান থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা খুলনা, নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে দেশে ফেরার চেষ্টা করছিলেন।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

Tags: অপরাধআটকচোরাই পথভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম