Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুন্দরবনে পুশ-ইন করা ৭৫ জনকে স্বজনদের কাছে হস্তান্তর : ৩ জনের নামে মামলা

Bangla FMbyBangla FM
১২:৫৫ pm ১৩, মে ২০২৫
in জাতীয়
A A
0


সাতক্ষীরা প্রতিনিধি :


সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় বিএসএফ কতৃক পুশ-ইন করা ৭৫ জন বাংলাদেশী মুসলিম নাগরিককে উদ্ধার করে প্রকৃত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।তাছাড়া ৩ জন জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ায় তাদের নামে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে শ্যামনগর থানায় কোস্টগার্ড’র মামলা দায়ের।মামলা নাম্বার-১৫।

মঙ্গলবার(১৩ মে)দুপুরে সাতক্ষীরা শ্যামনগর থানা চত্বরে যৌথ প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

যৌথ প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান যে,গত ৯ মে শুক্রবার ভোররাতে ভারতীয় বিএসএফ সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৫ জন বাংলাদেশী মুসলিম নাগরিক এবং ৩ জন ভারতীয় মুসলিমকে জোরপূর্বক পুশ-ইন করে। এবং তাদের অধিকাংশই দীর্ঘদিন যাবৎ ভারতের গুজরাট রাজ্যে বসবাস করে আসছিলেন ও বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।তাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড উদ্ধারপূর্বক শ্যামনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান শ্যামনগর থানা পুলিশ উদ্ধারকৃত ৭৮ জন ব্যক্তিকে গ্রহণপূর্বক যাচাই-বাছাই করেন।তাদের মধ্যে ৭৫ জন বাংলাদেশী বিভিন্ন জেলার নাগরিক।তার মধ্যে নড়াইল জেলার ৬৩ জন, সাতক্ষীরা জেলার ১ জন, শরিয়তপুরের ১ জন, খুলনার ৬ জন, যশোরের ২ জন, বরিশালের ১ জন ও ঢাকার ১ জন। তার মধ্যে ৭১ জনের প্রকৃত আত্মীয়-স্বজন আসলে সাধারণ ডায়েরীতে নোটপূর্বক এনআইডি কার্ডের ফটোকপি, জিম্মানামা ও মুচলেকা গ্রহণের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।গতকাল রাত্রে তাদেরকে গ্রহণ করার পর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় তাদের মধ্যে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।তাছাড়া থাকা ও খাবারের ব্যবস্থা গ্রহন করা হয়।

তিনি আরও বলেন ৩(তিন) জন জন্মসূত্রে ভারতের নাগরিক হওয়ায় তাদের বিরুদ্ধে কোস্টগার্ড’র শ্যামনগর থানায় মামলা রুজু করা হয়। যাহার মামলা নং-১৫।

মামলায় অভিযুক্ত ৩(তিন) জন হলেন:-আব্দুর রহমান(২০),পিতা-খালিদ শেখ, মাতা-কাকলী, আসামী কর্তৃক প্রদত্ত ঠিকানা-গ্রাম-ফুলবাড়ীয়া, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, জন্মসূত্রের ঠিকানা-গুজরাট, নেহেরীনগর, জোপারপচ্চি, ফুলবাড়ীয়া (ভারতীয় নাগরিক)।মো. হাসান শাহ(২৪), পিতা-মৃত মুন্না শাহ, মাতা-মৃত নুরজাহান বিবি, আসামী কর্তৃক প্রদত্ত ঠিকানা-গ্রাম-বিষ্ণুপুর, থানা-কালিয়া, জেলা-নড়াইল, জন্মসূত্রের ঠিকানা-গুজরাট, নেহেরীনগর, জোপারপচ্চি, ফুলবাড়ীয়া (ভারতীয় নাগরিক)।সাইফুল শেখ(১৯), পিতা-সোহেল শেখ, মাতা-সাবিনা শেখ, আসামী কর্তৃক প্রদত্ত ঠিকানা- গ্রাম-বিষ্ণুপুর,থানা-কালিয়া, জেলা-নড়াইল, জন্মসূত্রের ঠিকানা-গুজরাট, নেহেরীনগর, জোপারপচ্চি, ফুলবাড়ীয়া (ভারতীয় নাগরিক)।

Tags: সুন্দরবনে পুশ-ইন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম