Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোল সীমান্তে ৩২ লাখ টাকার চোরাচালান জব্দ করেছে ৪৯ বিজিবি

Bangla FMbyBangla FM
৩:৫৪ pm ১১, মে ২০২৫
in অন্যান্য
A A
0

মোঃ মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, বিভিন্ন ধরনের চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ মে ২০২৫) সকালে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্তে অবস্থান নিয়ে এসব চোরাচালানী পণ্য আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৩২,১৩,৮৫০ টাকা। এসব মালামাল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে আমরা চোরাচালান রোধে সফলতা পাচ্ছি।”

তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tags: অপরাধচোরাচালান জব্দ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যৌথবাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের বিকল্প নেই
  • বুড়িচংয়ে জামায়াত প্রার্থীর নারী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে বিএনপি: এনসিপি
  • শ্যামনগরে ধানের শীষের প্রাথী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম