Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়ায় ওষুধের মূল্য ও চিকিৎসা খরচ কমানোর দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
১:১০ pm ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

কুষ্টিয়া প্রতিনিধি:

ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি, চিকিৎসকের অতিরিক্ত ভিজিট ফি, এবং ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য পরীক্ষার খরচ কমানোসহ নানা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুষ্টিয়া জেলা শাখা।

রবিবার (১১ মে) সকাল ১১টায় কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের জেলা সদস্যসচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “এ দেশের অধিকাংশ মানুষই নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির। তারা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণে হিমশিম খাচ্ছে। একদিকে ওষুধের দাম হু হু করে বাড়ছে, অন্যদিকে চিকিৎসকদের ভিজিট ও ডায়াগনস্টিক খরচও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।” তিনি ডাক্তারদের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান, যেখানে সর্বোচ্চ ভিজিট ৫০০ টাকায় সীমাবদ্ধ থাকবে এবং অসহায় রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।

এসময় আরও বক্তব্য রাখেন—

  • কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি (কাজী জাফর) সভাপতি হাফিজুর রহমান লালু
  • বিজেপি জেলা শাখার সদস্যসচিব কে এম জাহিদ
  • জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা
  • দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল
  • সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ
  • আবু মনি সাকলায়েন এলিন
  • রাসেল পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা দ্রুত চিকিৎসা ব্যয় সহনীয় করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং স্বাস্থ্যখাতকে ব্যবসা নয়, সেবার মাধ্যমে পরিচালনার আহ্বান জানান।

এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাইমের প্রভাবশালীদের তালিকায় তারেক রহমান
  • ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই ও কোচিং বাণিজ্য, চাপে শিক্ষার্থী-অভিভাবক
  • সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম