Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছা পৌরসভায় বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Bangla FMbyBangla FM
৩:৩৯ pm ১০, মে ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0
Oplus_0

Oplus_0


পাইকগাছা প্রতিনিধি , শাহরিয়ার কবির

পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম।

পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, জেলা নেতা সুলতান মাহমুদ, জাফরিন নেওয়াজ চন্দন, আতিক নেওয়াজ চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন ডাবলু, পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, এসএম ইমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা এসএম মোহর আলী।

এর আগে সকালে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা নেতারা বিএনপির ভাবমূর্তি রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং বিতর্কিত বা আওয়ামী লীগের পদ-পদবিধারী কারও মাঝে সদস্য ফরম বিতরণ না করার নির্দেশনা দেন।

সভার বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে আদর্শবান, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম